Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মিন্সড মিট পোট্যাটো

মিন্সড মিট পোট্যাটো
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
উপকরণ: মাংসের কিমা ১০০ গ্ৰাম, পেঁয়াজ কুচি ২টো, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো  চামচ, নুন, চিনি স্বাদমতো, আলু ৩০০ গ্ৰাম, তেল পরিমাণ মতো, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, গরমমশলা ১ টেবিল চামচ (শুকনো খোলায় ভেজে গুঁড়ো), ধনেপাতা কুচি ১ মুঠো, কাজু কুচি ১ চামচ, কিসমিস কুচি ১ চামচ।
Advertisement
প্রণালী: আলু দু’টুকরো করে কেটে স্কুপ করে শাঁস বের করে নিন। ধুয়ে নিয়ে আলু ও শাঁস আলাদা করে ভেজে নিন। কিমা ভালো করে সেদ্ধ করে জল শুকিয়ে নামিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে নেড়ে সেদ্ধ কিমা দিন। আদা বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, কাজু কুচি, কিসমিস কুচি ও ম্যাশ করা আলুর শাঁস নাড়াচাড়া করে ঠান্ডা করে নিন। ভেজে রাখা আলুর খোলায় এই মাংসের পুর ভরে পরিবেশন করুন।
সম্পর্কিত সংবাদ