Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মনোহরপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

মনোহরপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: লেভেল ক্রসিং পেরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হল। মৃতার নাম জ্যোৎস্না দাস(৪৫)। বাড়ি গড় মনোহরপুরের গোপীনাথপুর গ্রামে। রবিবার সন্ধ্যায় দাঁতন থানার মনোহরপুর রেলগেটে লেভেল ক্রসিং তাড়াহুড়ো করে পেরনোর সময় তিনি ট্রেনে কাটা পড়েন। মৃতদেহ উদ্ধার করে সোমবার খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ