Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুন্ডারী নৃত্য ও সঙ্গীত বিষয়ক কর্মশালা

মুন্ডারী নৃত্য ও সঙ্গীত বিষয়ক কর্মশালা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: তথ্য ও সংস্কৃতি বিভাগের বিরসা মুন্ডা অ্যাকাডেমির উদ্যোগে ও জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় দুদিনব্যাপী মুন্ডারী নৃত্য ও সংগীত বিষয়ক কর্মশালার সূচনা হল। বুধবার বিকেল চারটা নাগাদ বাতাবাড়ির একটি বেসরকারি রিসোর্টে ওই কর্মশালাটি হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মশালার উদ্ভোধন করেন তথ্য ও সংস্কৃতি বিভাগের বিরসা মুন্ডা অ্যাকাডেমীর সভাপতি দুলাল মুর্মু। উপস্থিত ছিলেন বিরসা মুন্ডা অ্যাকাডেমীর সচিব সনু বিশ্বাস, ভারতীয় মুন্ডা সমাজের সহ-সভাপতি অমর বারলা, জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে আধিকারিক স্বরূপ বিশ্বাস, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবী জোসেফ মুন্ডা। দু’দিনব্যাপী এই কর্মশালায় মুন্ডারী সমাজের ভাষা, নৃত্য, সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে আলোচনা করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ