Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবিক আস্থা ফাউন্ডেশনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

মানবিক আস্থা ফাউন্ডেশনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: যুব সমাজকে মাঠমুখী করার লক্ষ্যে রবিবার কাশীপুরের মানবিক আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যেই এই ম্যারাথন দৌড় বলে জানানো হয়েছে। দৌড় প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদিন আস্থা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বরূপ চট্টোপাধ্যায়, সম্পাদক অমিত দাস, সদস্য শুভজিৎ গঙ্গোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবার তৃতীয় বছরে পড়ল। কাশীপুর ব্লকের কাপিষ্টা মোড় থেকে থানা মোড় পর্যন্ত মোট পাঁচ কিলোমিাটার দৌড় প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। এছাড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল দিয়ে সম্মান জানানো হয়। বিশ্বরূপবাবু বলেন, প্রতি বছরই আমাদের তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্তমানে যুব সমাজ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তাঁদের মাঠমুখী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন থেকে এলাকার সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত সংবাদ