Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে পথ দুর্ঘটনা এড়ানোয় চালককে সংবর্ধনা

মেমারিতে পথ দুর্ঘটনা এড়ানোয় চালককে সংবর্ধনা
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোমবার সকালে মেমারির মালম্বায় চালকের দক্ষতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। তাই এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে চালককে সংবর্ধনা দেওয়া হয়। যাত্রীরাও তাঁর প্রশংসা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মালম্বায় বর্ধমান থেকে নদীয়াগামী ওই বাসের সামনে এক বৃদ্ধা আচমকাই চলে আসেন। চালক দক্ষতার সঙ্গে বাস দাঁড় করিয়ে দেন। তারজন্যই বৃদ্ধা রক্ষা পান। তবে জোরে ব্রেক কষায় কয়েকজন বাসযাত্রী অল্পবিস্তর জখম হয়েছেন। যাত্রীরা সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা বলেন, অধিকাংশ সময় জোরে ব্রেক কষতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে চালক দক্ষতার পরিচয় দিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ