সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার কেজা গ্রামে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছে এক স্কুলছাত্রী। কেজাগ্রামেই তার বাড়ি। সে নবম শ্রেণিতে পড়ত। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সে গায়ে আগুন লাগিয়ে নেয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে সে মারা যায়। তার গায়ে আগুন লাগানোর পিছনে প্রণয়ঘটিত কারণ থাকতে পারে বলে পরিবারের লোকজনের অনুমান।
Advertisement
বর্ধমানে বৃদ্ধার দেহ উদ্ধার: বর্ধমান শহরের গুডস শেড রোড এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিস তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিস। কীভাবে বৃদ্ধার মৃত্যু হল তা জানতে মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিস। বৃদ্ধার পরিচয় জানতে বিভিন্ন থানায় পুলিসের তরফে খবর পাঠানো হয়েছে।
পথ দুর্ঘটনায় মৃত্যু: অপর একটি ঘটনায় গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম রমেশ কেয়াত(৩৪)। পশ্চিম বর্ধমানের উখড়ায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সাতগ্রাম এলাকায় হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।