Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মিলনমেলা প্রাঙ্গণের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী ভ্যাট, ছড়াচ্ছে দুর্গন্ধ  

গুরুত্বপূর্ণ রাস্তা। তার ধারেই পড়ে আবর্জনা। জঞ্জাল জমে জমে তৈরি হয়ে গিয়েছে অস্থায়ী ভ্যাট। নিত্য ছড়াচ্ছে দুর্গন্ধ। মিলনমেলা প্রাঙ্গণের ধারে এই অস্বাস্থ্যকর পরিবেশ সমস্যা তৈরি করেছে।

মিলনমেলা প্রাঙ্গণের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী ভ্যাট, ছড়াচ্ছে দুর্গন্ধ
 
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুরুত্বপূর্ণ রাস্তা। তার ধারেই পড়ে আবর্জনা। জঞ্জাল জমে জমে তৈরি হয়ে গিয়েছে অস্থায়ী ভ্যাট। নিত্য ছড়াচ্ছে দুর্গন্ধ। মিলনমেলা প্রাঙ্গণের ধারে এই অস্বাস্থ্যকর পরিবেশ সমস্যা তৈরি করেছে। তপসিয়া থেকে মিলনমেলা প্রাঙ্গণে যাওয়ার রাস্তার ধারে এই ভ্যাট থেকে আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তায়। এই রাস্তা বরাবর বিভিন্ন ধরনের গাছ রোপণ করে সৌন্দর্যায়নের কাজ হয়েছিল। এখন বহু গাছ শুকিয়ে গিয়েছে। বাগানের ভিতর পড়ে রয়েছে প্লাস্টিক, জঞ্জাল। গাছে জল দেওয়া বা রক্ষণাবেক্ষণের বালাই প্রায় নেই বলেই অভিযোগ। 
Advertisement
মিলনমেলা প্রাঙ্গণের মূল প্রবেশদ্বার থেকে বেরিয়ে ডানদিকে ফুটপাত ধরে তপসিয়ার দিকে এগলে চোখে পড়বে এই ভ্যাট। পাশেই একটি খালি জমি রয়েছে। সেই জমিতে ঢোকার আগে ফাঁকা জায়গাটিতে নিয়মিত নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে বলে অভিযোগ। আশপাশের বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিংয়ের প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে নানা ধরনের জঞ্জাল জমছে সেখানে। কুকুর, বিড়াল, কাক সেগুলি ছড়াচ্ছে রাস্তায়। সেখান থেকে আরও একটু এগিয়ে পেভার ব্লক মোড়া ফুটপাতের ধারে বিভিন্ন জায়গায় তৈরি বাগান। কলকাতা পুরসভা এই জায়গায় ঘাসের কার্পেট বিছিয়ে নানা রকমের গাছ বসিয়ে সবুজায়নের কাজ করেছিল। সেই জায়গারও অবস্থা বেহাল। জলের অভাবে শুকিয়ে গিয়েছে একাধিক গাছ। বাগানজুড়ে বিভিন্ন জায়গায় পড়ে প্লাস্টিক-জঞ্জাল। রক্ষণাবেক্ষণের অভাবে তৈরি হয়েছে আগাছা। বহু টাকা খরচ করে বানানো বাগানের প্রায় দফারফা হয়ে গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ