Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মালবাজারে যুবককে গুলি করে খুন বলে অনুমান, গ্রেপ্তার ৫

মালবাজার শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ দত্তকে (২৬) গুলি করে খুন করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় পুলিস এখন পর্যন্ত আট জনকে আটক করা হয়েছে।

মালবাজারে যুবককে গুলি করে খুন বলে অনুমান, গ্রেপ্তার ৫
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: মালবাজার শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা  বিশ্বজিৎ দত্তকে (২৬) গুলি করে খুন করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় পুলিস এখন পর্যন্ত আট জনকে আটক করা হয়েছে। যদিও তিন জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিনভর অস্ত্রের খোঁজে অভিযুক্তদের সঙ্গে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিস। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) সমীর আহমেদ বলেন, আট জনকে আটক করা হলেও তিন জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। কীভাবে কেন খুন, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। তবে দুই এক দিনের মধ্যেই তদন্ত শেষ হয়ে যাবে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মালবাজার দৈনিক বাজারে বাবার দোকানে কাজ করেছিলেন বিশ্বজিৎ। তারপর সাড়ে ৭টা নাগাদ তিনি মোটর বাইক নিয়ে দোকান থেকে বেরিয়ে যান। তারপর রাত ৯টা নাগাদ মালবাজার শহর সংলগ্ন সোনগাছি মোড় এলাকার একটি যাত্রী প্রতীক্ষালয় থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁকে মাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ