Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালবাজারে যুবক খুনের ঘটনায় ধৃত দুই

মালবাজারে যুবক খুনের ঘটনায় ধৃত দুই
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: মালবাজার শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা  বিশ্বজিৎ দত্ত (২৬) খুনের ঘটনায় পুলিস দু‌’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আলিপুরদুয়ারের সমীর খালখো ও নরেন্দ শর্মা। তারা দু’জনই কুখ্যাত দুষ্কৃতী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনায় মোট ছ’জন যুক্ত। তার মধ্যে দু’জন গ্রেপ্তার হয়েছে। বাকি চার জনের খোঁজে তল্লাশি চলছে। সোমবার তাদেরকে  জলপাইগুড়ি জেলা আদালতে তুলে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিস। এই ঘটনায় আগে কয়েক জনকে আটক করা হয়েছিল। পুলিস তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কের পাশের এক যাত্রী প্রতীক্ষালয় থেকে বিশ্বজিৎ দত্তের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির পুলিস সুপার উমেশ গণপত খাণ্ডবহালে বলেন, খুনের মামলায় ধৃতদের পুলিস হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করে আরও সূত্র খোঁজা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ