দার্জিলিং মেলের এসি ফার্স্ট ক্লাস কুপ থেকে চুরি গেল জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের দু’টি মোবাইল ফোন। একুশে জুলাইয়ের সমাবেশের জন্য কলকাতায় গিয়েছিলেন তিনি। গতকাল রাতে দার্জিলিং মেলের এসি ফার্স্ট ক্লাসে ফিরছিলেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর তিনি ফোন রেখে বাথরুমে যান। ফিরে এসে দেখেন, তাঁর দুটি ফোনের একটিও নেই। দার্জিলিং মেলের মতো ট্রেনে এসি ফার্স্ট ক্লাসে অ্যাটেনডেন্ট থাকা সত্ত্বেও কীভাবে ফোন চুরি হয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, বিষয়টি কী হয়েছে, খোঁজ নিয়ে বলতে পারব।



