সংবাদদাতা, আলিপুরদুয়ার: ডুয়ার্স উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক সম্মেলনে এই ইঙ্গিত দেন ১৯-তম বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী। ২ জানুয়ারি প্যারেড গ্রাউন্ডে শুরু হচ্ছে ডুয়ার্স উৎসব। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
Advertisement
এদিন উৎসবের অফিসঘরে সাংবাদিক বৈঠকে সৌরভ বলেন, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করতে পারেন। আমরা এই ইঙ্গিত পেয়েছি। তাই এখনই উৎসবের উদ্বোধকের নাম ঘোষণা করতে পারছি না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। জেলার ২১টি জনজাতির প্রতিনিধিকে নিয়ে শোভাযাত্রা করে উৎসবের সূচনা হবে। শোভাযাত্রায় শহরের সরকারি বেসরকারি স্কুলের পড়ুয়াদেরও শামিল করা হবে। এক্সপো মেলা সহ এবার ডুয়ার্স উৎসবের মাঠে দু’হাজার স্টল থাকছে। তবে বাংলাদেশের কোনও স্টল থাকছে না।



