Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মৌখিকভাবে ইজারা নেওয়া চাষিরাও ধান বিক্রি করতে পারবেন

মৌখিকভাবে ইজারা নেওয়া চাষিরাও ধান বিক্রি করতে পারবেন
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মৌখিক ইজারা নিয়ে ধান চাষ করা কৃষকরাও ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। তাঁদের নির্দিষ্ট ফর্ম পূরণ করার পর স্বঘোষণাপত্র সহ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে, আবেদনপত্রের সঙ্গে ভোটার, আধার কার্ড জমা করতে হবে। আধিকারিকরা সবকিছু খতিয়ে দেখার পর ধান বিক্রির অনুমতি দেবেন। প্রতিটি ব্লকে ধান কেনা শুরু হয়েছে। চাষিদের সুবিধার জন্য‌ ক্রয়কেন্দ্রর সংখ্যা বাড়ানো হয়েছে। 
Advertisement
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, অনেকে মৌখিক চুক্তিতে জমি নিয়ে ধান চাষ করেন। ধান বিক্রি করতে তাঁদের যাতে সমস্যায় পড়তে না হয় তারজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্গাদাররাও ধান বিক্রি করতে পারবেন।
সম্পর্কিত সংবাদ