ডারউইন: টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। সেই মঞ্চে নিজেকে ওপেনিংয়ে তুলে আনতে চান অজি অলরাউন্ডার। শনিবার এক অনুষ্ঠানে মার্শ বলেছেন, ‘ট্র্যাভিস হেডের সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে চাই।’ উল্লেখ্য, কুড়ি-কুড়ি ফরম্যাটে তাঁরা কখনও ওপেন করেননি। একদিনের ক্রিকেটে পাঁচটি ম্যাচে ওপেন করেছেন মার্শ ও হেড। জুটির সংগ্রহ ২৮২ রান। গড় ৭০.৫০। আসলে ওয়ার্নারের অবসরের পর অজিদের ওপেনিং জুটি নিয়ে সমস্যা রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্টদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চললেও সমাধান মেলেনি। অগত্যা নতুন ভাবনা মার্শ ব্রিগেডের। বিশেষজ্ঞদের ধারণা, উপমহাদেশের অপেক্ষাকৃত ধীরগতির পিচে মার্শ ও হেড ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।



