Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান মিচেল মার্শরা

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে হাতছাড়া হয়েছে হোয়াইটওয়াশের সুযোগ

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান মিচেল মার্শরা
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ক্যানবেরা: ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে হাতছাড়া হয়েছে হোয়াইটওয়াশের সুযোগ। টি-২০ সিরিজে তাই নিরঙ্কুশ জয়ের লক্ষ্যে ঝাপাতে চান অজি ক্রিকেটাররা। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বুধবার ক্যানবেরায় প্রথম খেলায় সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে নামবেন মিচেল মার্শরা। তার আগে সাংবাদিক সম্মেলনে অজি অধিনায়ক জানিয়েছেন, ‘টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এই সিরিজে নামছে দল। আক্রমণাত্মক রণকৌশলই হাতিয়ার। তবে ভারত শক্তিশালী দল। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

Advertisement

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-২০ বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়া শেষবার এই শিরোপা জিতেছে ২০২১ সালে। এবার তাই শিরোপা পুনরুদ্ধারে মরিয়া অস্ট্রেলিয়া। এই প্রসঙ্গে মার্শের মন্তব্য, ‘সবসময় চাওয়া এবং পাওয়া মেলে না। তবে চেষ্টা চালিয়ে যেতে হয়। টি-২০ ফরম্যাটে আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতেই ভরসা রাখি আমরা। কিন্তু গত দু’টি বিশ্বকাপে তা কাজে লাগেনি। তবে এই মুহূর্তে দল ছন্দে রয়েছে। ব্যাটিং ইউনিট শক্তিশালী। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব।’
 দুরন্ত ফর্মে ভারতের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা। এই প্রসঙ্গে অজি অধিনায়কের মন্তব্য, ‘অভিষেক দারুণ ব্যাটার। সানরাইজার্স হায়দরাবাদের হয়েও সফল। তবে ওর জন্য বিশেষ পরিকল্পনা তৈরি আছে।’ ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী হলেও বোলিং চিন্তায় রেখেছে  মার্শকে। কারণ, দ্বিতীয় সন্তানের জন্মের জন্য সিরিজের প্রথমদিকে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে পাচ্ছেন না তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ