Bartaman Logo
৯ জুন, ২০২৬

সোফিয়া-বিতর্কে অস্বস্তি বিজেপি নেতাদের ভাষা সংযমের পাঠ দিলেন অমিত শাহ

ভাষণ দেওয়ার সময় ভাষার ব্যবহার নিয়ে সচেতন থাকতে হবে। এভাবেই বিজেপি নেতাদের সংযমের পাঠ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মধ্যপ্রদেশের পাঁচমারিতে তিনদিনের দলীয় প্রশিক্ষণ শিবির উদ্বোধন করতে এসে এমনই বার্তা দিলেন বিজেপির প্রাক্তন সভাপতি।

সোফিয়া-বিতর্কে অস্বস্তি বিজেপি নেতাদের ভাষা সংযমের পাঠ দিলেন অমিত শাহ
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: ভাষণ দেওয়ার সময় ভাষার ব্যবহার নিয়ে সচেতন থাকতে হবে। এভাবেই বিজেপি নেতাদের সংযমের পাঠ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মধ্যপ্রদেশের পাঁচমারিতে তিনদিনের দলীয় প্রশিক্ষণ শিবির উদ্বোধন করতে এসে এমনই বার্তা দিলেন বিজেপির প্রাক্তন সভাপতি। তাঁর কথায়,‘ভুলের পুনরাবৃত্তি কাম্য নয়’। দলের নেতা-কর্মীদের তাঁর পরামর্শ,‘কোনও কোনও ক্ষেত্রে নীরবতাই বুদ্ধিমানের কাজ’। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, যে যতই অভিজ্ঞ হন না কেন, সবসময় শেখার মানসিকতা রাখতে হবে।  উল্লেখ্য,  কিছুদিন আগেই অপারেশন সিন্দুরের মুখ কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান বিজেপি নেতা বিজয় শাহ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ