ওটাওয়া, ৭ আগস্ট: ফের কানাডার সুরেতে কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি চালাল দুষ্কৃতীরা। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ঘটনা সামনে এসেছে। এই নিয়ে পরপর দু’বার কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’তে হামলা চালানোর অভিযোগ উঠল। সূত্রের খবর, এদিন দুষ্কৃতীরা কপিলের ক্যাফে লক্ষ্য করে ২৫ রাউন্ড গুলি চালিয়েছে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ওই হামলার পরেই সোশ্যাল মিডিয়ায় গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে দায় স্বীকার করা হয়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে হামলাকারীরা। যাতে স্পষ্ট গুলি চালানোর শব্দ শোনা যাচ্ছে ও হামলাকারীরা বলছে, ‘আমরা ওকে ফোন করেছিলাম। কিন্তু আমাদের ফোন ধরেনি। এরপরেও যদি আমাদের ফোনের উত্তর না দেয়, তাহলে পরের হামলাটি হবে মুম্বইতে।’



