Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কসবায় দুষ্কৃতী তাণ্ডব, নিজের চেম্বারেই আক্রান্ত চিকিৎসক

ষ্কৃতী তাণ্ডব কসবায়! এবার কসবার বেদিয়াডাঙায় নিজের চেম্বারেই প্রহৃত হলেন চিকিৎসক।

কসবায় দুষ্কৃতী তাণ্ডব, নিজের চেম্বারেই আক্রান্ত চিকিৎসক
  • ৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুষ্কৃতী তাণ্ডব কসবায়! এবার কসবার বেদিয়াডাঙায় নিজের চেম্বারেই প্রহৃত হলেন চিকিৎসক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। আক্রান্তের নাম ডাঃ শঙ্কর ভগবান তেওয়ারি। ওই চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে কসবা থানার পুলিস। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত সেই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারেনি কসবা থানা।

Advertisement

ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ। আক্রান্ত চিকিৎসকের অভিযোগ, ‘আমি আমার চেম্বারে বসে রোগী দেখছিলাম। হঠাৎ সেখানে মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে চিকু পান্ডে নামের এক স্থানীয় যুবক। চেম্বারে ঢুকেই সে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করে। এমনকী চেম্বারে অপেক্ষারত রোগীদেরও রেহাই দেয়নি। আমার ছেলে প্রতিবাদ করলে, তাঁকেও মারধর করা হয়।  এরপর বাইরে থেকে আরও দু’-তিনজনকে জুটিয়ে এনে প্রথমে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর বেধড়ক মারধর করা হয়।’ এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই চিকিৎসক।  
দুষ্কৃতী দলটি যাওয়ার আগে চেম্বার জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ। স্বভাবতই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই চিকিৎসক। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখন তিনি বেদিয়াডাঙায় চেম্বার চালাবেন কী করে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকার বাসিন্দাদের মধ্যে কসবা থানার ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে। হঠাৎ করে দুষ্কৃতীরা কেন চেম্বারে চড়াও হয়ে একজন চিকিৎসককে মারধর করল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিষয়টি পরিষ্কার নয় পুলিসের কাছেও। 
এদিকে, এনিয়ে প্রতিক্রিয়া জানতে কসবা থানার ওসিকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এমনকী, কলকাতা পুলিসের ডিসি (এসএসডি) বিদিশা কলিতা দাশগুপ্তকে ফোন ও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হলেও রাত পর্যন্ত কোনও উত্তর আসেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ