ঢাকা, ১০ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট। দেশজুড়ে কড়া নিরাপত্তা। তার মধ্যে বাংলাদেশে খুন হলেন আরও এক সংখ্যালঘু। এক হিন্দু ব্যাবসায়ীকে কুপিয়ে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দোকান থেকে লুট করা হয় তাঁর কয়েক লক্ষ টাকা। এবার ঘটনালস্থল ময়মনসিংহ জেলা। মহম্মদ ইউনুস জমানায় সংখ্যালঘু নির্যাতন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দীপু দাস, চঞ্চলচন্দ্র ভৌমিক হত্যাকাণ্ড এখনও তাজা। তার মাঝেই আবার এই নির্মম ঘটনায় আরও বেশি নিরাপত্তাহীনতয়া ভুগছেন সংখ্যালঘুরা।



