Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটের বালুছায়া ভবনে বিশেষ ক্যাম্প, সংখ্যালঘুদের আশ্বস্ত করল মাইনরিটিস কমিশন

বিশেষ নিবিড় সংশোধন নিয়ে জটিলতা, সিএএ নিয়ে আতঙ্ক এবং ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে উদ্বিগ্ন বাংলার সংখ্যালঘুরা।

বালুরঘাটের বালুছায়া ভবনে বিশেষ ক্যাম্প, সংখ্যালঘুদের আশ্বস্ত করল মাইনরিটিস কমিশন
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বিশেষ নিবিড় সংশোধন নিয়ে জটিলতা, সিএএ নিয়ে আতঙ্ক এবং ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে উদ্বিগ্ন বাংলার সংখ্যালঘুরা। এমন পরিস্থিতিতে সংখ্যালঘুদের জন্য ও রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশনের উদ্যোগে বিশেষ ক্যাম্প হল বালুরঘাটের বালুছায়া ভবনে। 

Advertisement

দক্ষিণ দিনাজপুর জেলার  সংখ্যালঘু তথা মুসলিম, শিখ, খ্রিস্টান সহ অন্য সম্প্রদায়ের মানুষরা অংশগ্রহণ করেন। ক্যাম্পে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। এদিন ক্যাম্পে জেলার সংখ্যালঘুরা কমিশনের কাছে ‘ভূমিপুত্র’ শংসাপত্রের দাবি তোলেন। আকরাম হোসেন বলেন, আমাদের যাতে অযথা হয়রান না করা হয়, সেজন্য কমিশনের কাছে ভূমিপুত্র সার্টিফিকেট দেওয়ার দাবি রেখেছি।
কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান বলেন, বহু বছর ধরে দেশে বসবাসকারী মানুষদের বিভিন্নভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে। আগের  প্রজন্মের নথি জোগাড় করা সবার পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র নথির অভাবে কাউকে বিদেশি বলে চিহ্নিত করা অন্যায়। ভূমিপুত্রের শংসাপত্র ইচ্ছেমতো দেওয়া সম্ভব হবে না।  
এদিন বালুছায়ায় বৈঠকে ছিলেন কমিশনের সদস্য শতনাম সিং আলুওয়ালিয়া, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শুভজিৎ মণ্ডল, জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল সহ অন্যরা। পরে জেলা প্রশাসনিক ভবনে আরও একটি বৈঠক হয়। সেখানে জেলাশাসক বিজিন কৃষ্ণা, ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছিলেন। 
বৈঠকের পর সুভাষ ভাওয়াল বলেন, সংখ্যালঘুদের জন্য সরকারি প্রকল্পের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিবিড় সংশোধন নিয়ে তাঁরা নানা বিষয়ে জানতে প্রশ্ন করেন। সবরকমভাবে আশ্বস্ত করা হয়েছে। ভয়ের কোনও কারণ নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ