সংবাদদাতা, বালুরঘাট: কুমারগঞ্জের মোহনার জহরাপুকুর থেকে উদ্ধার হল বছর এগারো বয়সী নাবালিকার অর্ধনগ্ন পচাগলা দেহ। তিন দিন ধরে নিখোঁজ ছিল ওই নাবালিকা। সোমবার সকালে নির্জন এলাকার পুকুর থেকে তার অর্ধনগ্ন পচা গলা দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, অপহরণ করে ধর্ষণ ও খুন করা হয়েছে ওই কিশোরীকে।
পুলিস সূত্রে খবর, ওই নাবালিকা গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। সোমবার দুপুরে বাড়ি থেকে তিন কিলোমিটার তার দেহ উদ্ধার হয়। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে আসে পুলিস। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার বলেন, ‘দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’