Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টিউশনিতে যাওয়ার পথে নাবালিকার শ্লীলতাহানি

টিউশন পড়তে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হল এক নাবালিকা। রবিবার সন্ধ্যায় পাটুলি থানা এলাকায় ঘটনাটি ঘটে।

টিউশনিতে যাওয়ার পথে নাবালিকার শ্লীলতাহানি
  • ১০ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টিউশন পড়তে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হল এক নাবালিকা। রবিবার সন্ধ্যায় পাটুলি থানা এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পাটুলি থানা। পুলিস জানিয়েছে, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত অভিযুক্তকে পাকড়াও করা হবে।

Advertisement

পুলিস সূত্রে খবর, নির্যাতিতা পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রতি রবিবার বাঘাযতীন স্টেশন রোডের কাছে সে টিউশন পড়তে যায়। ওইদিন সন্ধ্যায় সেখানেই যাচ্ছিল সে। অভিযোগ, সেই সময় ফাঁকা রাস্তায় এক ব্যক্তি তাকে প্রথমে উত্ত্যক্ত করার চেষ্টা করে। ছাত্রীটি দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে পিছু নেয় ওই ব্যক্তি। অভিযোগ, এরপর একটি ফাঁকা গলিতে তার হাত ধরে টানাটানি করলে চিৎকার করে ওই নাবালিকা। এক পথচারী মহিলা বিষয়টি দেখতে পান। তিনি শুধু প্রতিবাদ করেননি, অভিযুক্তকে সপাটে চড়ও মেরেছেন বলে পুলিসকে জানিয়েছেন। চড় খেয়ে চম্পট দেয় অভিযুক্ত। 
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। থানায় নিয়ে যাওয়া হয় নাবালিকা ও ওই প্রতিবাদী মহিলাকে। দু’জনেরই বয়ান লিপিবদ্ধ করেছে পুলিস। এরপর নাবালিকার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ করেন। লালবাজার জানিয়েছে, তদন্ত চলছে। অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ