Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার আরও ১

বহরমপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে পুলিস আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল। এনিয়ে মোট তিনজনকে পাকড়াও করল পুলিস। তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে।

নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার আরও ১
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে পুলিস আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল। এনিয়ে মোট তিনজনকে পাকড়াও করল পুলিস। তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের শনিবার মুর্শিদাবাদ জেলার বিশেষ পকসো আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে বহরমপুরের কেএন কলেজঘাট এলাকা থেকে দুই যুবক ওই নাবালিকাকে বাইকে করে তুলে নিয়ে যায়। অভিযুক্ত এক যুবকের বাড়িতে যৌন নির্যাতন করা হয়। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিস জানতে পেরেছে, সারারাত ধরে তিন যুবক লাগাতার ওই নাবালিকাকে ধর্ষণ করে। মুশিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। পুলিস অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পেয়েছে। নাবলিকার মায়ের করা অভিযোগের সঙ্গে সেই তথ্য মিলেছে বলেই জানা গিয়েছে। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা প্রথমে দু’জনকে গ্রেপ্তার করি। তাদের জিজ্ঞাসাবাদ করে রাতেই আরও এক অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ