নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। চুঁচুড়া শহরের ওই হাসপাতাল কোনও লাভ ছাড়াই রোগীদের পরিষেবা দেবে। শশী পাঁজা বলেন, রেডক্রশের ভবনে ওই হাসপাতাল চালু করা হল। হাসপাতাল মানুষের প্রয়োজনের কথা ভেবে পরিষেবা দেবে। লাভ করা কর্তৃপক্ষের লক্ষ্য নয়। সরকারের স্বাস্থ্যসাথীর পরিষেবা মিলবে। কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, এইচডিইউয়ের মতো পরিষেবাও তাঁরা দেবেন। -নিজস্ব চিত্র



