Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ সকাল থেকে দুর্গাপুরে বন্ধ মিনিবাস ও অটো পরিষেবা, ভোগান্তি সাধারণ মানুষের

কোনও আগাম নোটিস ছাড়াই সোমবার সকাল থেকে দুর্গাপুর শহরে মিনিবাস ও অটো পরিষেবা বন্ধ করে দিল মালিকপক্ষ। এদিন সকাল থেকেই শ'য়ে শ'য়ে মিনিবাস দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুর বাস স্ট্যান্ড ও প্রান্তিকা বাস স্ট্যান্ডে।

আজ সকাল থেকে দুর্গাপুরে বন্ধ মিনিবাস ও অটো পরিষেবা, ভোগান্তি সাধারণ মানুষের
  • ৪ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কোনও আগাম নোটিস ছাড়াই সোমবার সকাল থেকে দুর্গাপুর শহরে মিনিবাস ও অটো পরিষেবা বন্ধ করে দিল মালিকপক্ষ। এদিন সকাল থেকেই শ'য়ে শ'য়ে মিনিবাস দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুর বাস স্ট্যান্ড ও প্রান্তিকা বাস স্ট্যান্ডে। একইভাবে রুট পারমিট থাকা অটো মালিকরাও অটো চলাচল স্তব্ধ করে দিয়েছেন। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না তাঁরা। বিপাকে পড়েছেন স্কুল-কলেজের পড়ুয়ারাও।

Advertisement

ধর্মঘটীদের দাবি, প্রশাসনের উদাসীনতার জন্যই তাঁদের পরিষেবা বন্ধ করার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। মিনিবাস মালিকদের পক্ষ থেকে অলোক চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘অবৈধ অটো এবং টোটোর উপরে রাশ টানার জন্য দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। মিনিবাস চালিয়ে মালিকদের লাভ তো দূরের কথা, কর্মচারীদের মজুরি পর্যন্ত উঠছে না। কেউ আর মিনিবাস চালাতে চাইছেন না। তাই আমরা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ প্রশাসনের শীর্ষ স্তর থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে হুমকি দিয়েছেন তিনি। একই দাবি জানিয়েছেন বৈধ রুট পারমিট থাকা অটোচালকরাও।
বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।  পশ্চিম বর্ধমানের আঞ্চলিক পরিবহণ আধিকারিক মৃন্ময় মজুমদার বলেন, ‘প্রশাসনিক স্তরে এনিয়ে আলোচনা চলছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ