Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন জেসমিন ও মীনাক্ষী

ইংরেজদের ডেরায় তেরঙা ওড়ালেন ভারতের দুই কন্যা। আর সেটাও মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন জেসমিন লাম্বোরিয়া ও মীনাক্ষী হুডা।

বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন জেসমিন ও মীনাক্ষী
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিভারপুল: ইংরেজদের ডেরায় তেরঙা ওড়ালেন ভারতের দুই কন্যা। আর সেটাও মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন জেসমিন লাম্বোরিয়া ও মীনাক্ষী হুডা। লিভারপুল এরিনার পোডিয়ামে দাঁড়িয়ে আবেগ সামলাতে পারলেন না দুই বিজয়িনী। তাঁদের আনন্দাশ্রুতে আরও উজ্জ্বল হল স্বর্ণপদক।

Advertisement

দিনের শুরুতে মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে প্যারিস ওলিম্পিকসে রুপোজয়ী জুলিয়া সেরেমেটাকে ৪-১ পয়েন্টে বশ মানিয়ে বাজিমাত জেসমিনের। আর ৪৮ কেজি বিভাগের খেতাবি লড়াইয়ে মীনাক্ষীও একই ব্যবধানে হারালেন কাজখস্তানের নাজিম কিজাইবেকে। জোড়া সোনার পাশাপাশি রবিবার ভারতের পদক তালিকায় যোগ হল একটি করে রুপো ও ব্রোঞ্জ। ৮০ কেজি বিভাগের ফাইনালে নুপূর শেওরান হাড্ডাহাড্ডি লড়াই করেও ২-৩ পয়েন্টে পরাজিত হন পোল্যান্ডের আগাতা কাজমারস্কার কাছে। ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। কেরিয়ারের তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরে নেমেছিলেন জেসমিন। শুরু থেকেই সেরা ছন্দে দেখা যায় তাঁকে। ফাইনালের প্রথম রাউন্ডে অবশ্য অ্যাডভান্টেজ পজিশনে ছিলেন জুলিয়া। তবে সেখান থেকে দুরন্ত কামব্যাক করেন জেসমিন। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জিতে মেরি কম, নিখাত জারিনের মতো নিশ্চিত করেন বিশ্বসেরার মসনদ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ