রেললাইন বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগ, গ্রেপ্তার ২
  • ১৫ নভেম্বর, ২০২৬ ১২:২৪
Prefer us on Google

চণ্ডীগড়, ১৫ নভেম্বর: সম্প্রতি রাজস্থানের রেললাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে রাজস্থানের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, রাজস্থান পুলিশ ও পাঞ্জাব পুলিশ এদের যৌথ অভিযানে। আজ, পাঞ্জাবের গুরুদাসপুর থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তদের নাম মহকদীপ কৌর (২১) ও দেবেন্দ্র সিং (২৩)।  অভিযোগ, তাদের পাকিস্তানে থাকা কয়েকজন হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রেখেছিল। মহকদীপের অ্যাকাউন্টে পাকিস্তান থেকে টাকার লেনদেন পাওয়া গিয়েছে। বিস্ফোরণের কাজের জন্য তাদের এই টাকা ও অস্ত্র সরবরাহ করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করে শাহ নামে এক হ্যান্ডেলারের কথা উঠে এসেছে। পুলিশ ধৃতদের কাছ থেকে ২টি পিস্তল, ৪৬টি কার্তুজ ও ৩০ হাজার টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও কেউ এই নাশকতার সঙ্গে জড়িয়ে রয়েছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারী দল।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড়-সুরাতগড় রেললাইনে ভয়ানক বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণের ফলে রেললাইনের নীচে থাকা সিমেন্টের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়ে মাটিতে গর্ত তৈরি হয়েছিল। তারপর সেই ঘটনার সূত্র ধরে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।