Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মিলন সঙ্ঘের খুঁটিপুজোয় উন্মাদনা

শনিবার উল্টো রথের দিন সকালে খুঁটিপুজোর আয়োজন করল বহরমপুরের নতুনবাজারের মিলন সঙ্ঘ। ক্লাবের সদস্যরা এবারের থিমেরও উন্মোচন করলেন। এবছর ৫১তম বর্ষে তাঁদের থিম, বিভাজন ও সংযোজনের শৈল্পিক মেলবন্ধন।

মিলন সঙ্ঘের খুঁটিপুজোয় উন্মাদনা
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শনিবার উল্টো রথের দিন সকালে খুঁটিপুজোর আয়োজন করল বহরমপুরের নতুনবাজারের মিলন সঙ্ঘ। ক্লাবের সদস্যরা এবারের থিমেরও উন্মোচন করলেন। এবছর ৫১তম বর্ষে তাঁদের থিম, বিভাজন ও সংযোজনের শৈল্পিক মেলবন্ধন। খুঁটিপুজোয় হাজির ছিলেন সমাজসেবী অশোক দাস, ক্লাবের সভাপতি দেবব্রত রায়, সহ সভাপতি আশিস ঘোষ, সম্পাদক অজয় মিত্র ও ত্রিদিব ঘোষ সহ অন্যান্য সদস্য এবং তাঁদের পরিবারের লোকজন। উদ্যোক্তারা বলেন, আমাদের এই থিম আগামী দিনে নতুন সম্ভাবনা তৈরি করবে। প্রচুর দর্শক সমাগম হবে। গতবার আমরা বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছিলাম। এবারও আমাদের উপস্থাপন মানুষের নজর কাড়বে। অশোকবাবু বলেন, উল্টো রথের এই পবিত্র দিনে পুজোর ঢাকে কাঠি পড়ল। ঐতিহ্যবাহী মিলন সঙ্ঘের পুজোর আয়োজনের সূচনা হল। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করেছিলেন। জেলা প্রশাসনের সম্মানে সম্মানিত হয়েছিল এই পুজো কমিটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ