Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মাঝমাঠের দখল নিয়ে ডার্বিতে বাজিমাতের আশায় মিগুয়েলরা

ডার্বির শেষ মহড়ার অন্তিম পর্ব। মিগুয়েলের সঙ্গে একান্তে কথা বলছিলেন অস্কার ব্রুজোঁ। হয়তো এই ছবিতেই ডার্বির জান লুকিয়ে।

মাঝমাঠের দখল নিয়ে ডার্বিতে বাজিমাতের  আশায় মিগুয়েলরা
  • ১৭ মে, ২০২৬ ০৯:৫০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: ডার্বির শেষ মহড়ার অন্তিম পর্ব। মিগুয়েলের সঙ্গে একান্তে কথা বলছিলেন অস্কার ব্রুজোঁ। হয়তো এই ছবিতেই ডার্বির জান লুকিয়ে। ব্রাজিলিয়ান খেললে ইস্ট বেঙ্গল দৌড়ায়। প্রতিপক্ষের উপর ঝড় বয় আক্রমণের। মিগুয়েল নিভলে লাল-হলুদও বর্ণহীন। সেটা বুঝেই হয়তো মিগুয়েলকে পেপটক স্প্যানিশ কোচের। চোটের কারণে অনুপস্থিত সাউল ক্রেসপো ও নাওরেম মহেশ। কার্ড সমস্যায় নেই  শৌভিকও। মাঝমাঠের জমি কাড়তে রশিদ-জিকসন-মিগুয়েলের ত্রিভুজই অস্কারের ভরসা। ঘোষিত তিন অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্বের ব্যাটন প্যালেস্তাইনের রশিদের কাঁধে। ডার্বি জিতলে তিনিই হতে পারেন আরব্য রজনীর রাজপুত্র।

Advertisement

প্রায় দু’দশক পর সর্বভারতীয় লিগ পর্যায়ে সাফল্যের হাতছানি ইস্ট বেঙ্গলের সামনে। গত ছয় বছরে আইএসএলে এই প্রথম লিগ টেবিলে উপরের সারিতে রয়েছে মশাল বাহিনী। লাল-হলুদ সমর্থকরা তাই আলমারি থেকে ব্যানার-টিফো বের করে প্রস্তুতি নিচ্ছেন। ডার্বি শেষে তাদের মুখে হাসি ফোটাতে হলে রবিবার জ্বলে উঠতে হবে লাল-হলুদ মাঝমাঠকে। কারণ এবারের বড়ো ম্যাচে লড়াইটা মোহন বাগান আপফ্রন্টের বিরুদ্ধে লাল-হলুদ মাঝমাঠের। অভিজ্ঞ কোচ অস্কার শনিবার চূড়ান্ত প্রস্তুতিতে সেদিকেই জোর দিয়েছিলেন। ম্যাচ সিচুয়েশনে মিগুয়েলকে ফ্রি জোনে ব্যবহার করলেন তিনি। দুই প্রান্তে বিষ্ণু ও বিপিনকে সাহায্য করতে পেন্ডুলামের মতো দুলতে দেখা গেল ব্রাজিলিয়ানকে। রক্ষণের স্তম্ভ আনোয়ার। কিন্তু তিনি পুরো ফিট নন। তাই তৈরি রাখা হয়েছে লালচুংনুঙ্গাকেও। 
লক্ষ্যভেদের জন্য স্প্যানিশ কোচ তাকিয়ে ইউসেফের দিকে। ইতিমধ্যেই ১০ গোল করে টপ স্কোরারের দৌড়ে এগিয়ে তিনি। তবে এদিন অ্যান্টন সোয়বার্গকে শুরু থেকে প্র্যাকটিসে রেখে ধোঁয়াশা তৈরি করলেন ব্রুজোঁ। বিশেষজ্ঞদের ধারণা, অটোমেটিক চয়েস হওয়া উচিত ইউসেফই। গোলের মধ্যে থাকা এজেজ্জারিকে ডাগ আউটে রাখলে যেচে চাপ ইনভাইট করবেন কোচ অস্কার ব্রুজোঁ। 
ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ: প্রভসুখন, জয়, কেভিন সিবলে, আনোয়ার, রাকিপ, বিষ্ণু, রশিদ, জিকসন, বিপিন, মিগুয়েল এবং ইউসেফ।   

Advertisement
সম্পর্কিত সংবাদ