মুক্তির পঞ্চম দিনে সেঞ্চুরি, বক্স অফিসে ঝড় রামায়ণ-এর
  • ১০ নভেম্বর, ২০২৬ ১১:৪৬
Prefer us on Google

মুম্বই, ১০ নভেম্বর: বক্স অফিসে দাপট অব্যাহত রামায়ণের। মুক্তির পঞ্চম দিনে নতুন নজির গড়ল নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা। সোমবার ভারতজুড়ে একদিনে ১০০ কোটির উপর ব্যবসা করেছে রামায়ণ। রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমেল’ তার তৃতীয় দিনে ৭১.৪৬ কোটি টাকার ব্যবসা করে নজির গড়েছিল। কিন্তু গতকালই রামায়ণের মাধ্যমে অ্যানিমেলের গড়া সেই রেকর্ড ভেঙে গেল। এর পাশাপাশি ধুরন্ধর-দ্যা রিভেঞ্জের পর দ্বিতীয় সিনেমা হিসেবে একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল এই ছবি। 

Advertisement

খবরে প্রকাশ, সোমবার শুধুমাত্র ভারতে প্রায় ১০৭ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে ‘রামায়ণ’। এর মধ্যে হিন্দি থেকে নিট কালেকশান ৮৭ কোটি ২৫ লক্ষ টাকা। এর ফলে দেশের বাজারে মোট ৩৪৬ কোটি ৩৫ লক্ষ টাকার নিট ব্যবসা করেছে। আর গ্রস কালেকশান দাঁড়িয়েছে ৪১৩ কোটি ৯০ লক্ষ টাকার। 

দেশের পাশাপাশি বিদেশেও দর্শকদের মধ্যে ভালো সাড়া পাচ্ছে ছবিটি। পাঁচ দিনে বিদেশ থেকে ২৫০ কোটি টাকার গ্রস কালেকশানের গণ্ডী পার করে ফেলেছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে ৬৬৩.৯০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রামায়ণ। গতকালই একটি অনলাইন টিকিট বুকিং সংস্থায় এক ঘণ্টায় ১ লক্ষ ৪০ হাজারের উপর টিকিট বিক্রি করে নতুন রেকর্ড করেছিল। তারপর ‘মনডে টেস্ট’ পাশ করে বক্স অফিসে এই দৌড় অব্যাহত রাখতে পারে কি-না, সেটাই এখন দেখার।