Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তামিলনাড়ুতে কাজে গিয়ে নিখোঁজ সাঁতুড়ির পরিযায়ী শ্রমিক

তামিলনাড়ুতে কাজে গিয়ে নিখোঁজ সাঁতুড়ির পরিযায়ী শ্রমিক। নিখোঁজ ওই পরিযায়ী শ্রমিকের নাম আনন্দ বাদ্যকর। তাঁর বাড়ি সাঁতুড়ি ব্লকের বাঁকুলিয়া গ্রামে।

তামিলনাড়ুতে কাজে গিয়ে নিখোঁজ সাঁতুড়ির পরিযায়ী শ্রমিক
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: তামিলনাড়ুতে কাজে গিয়ে নিখোঁজ সাঁতুড়ির পরিযায়ী শ্রমিক। নিখোঁজ ওই পরিযায়ী শ্রমিকের নাম আনন্দ বাদ্যকর। তাঁর বাড়ি সাঁতুড়ি ব্লকের বাঁকুলিয়া গ্রামে। মোবাইল ফোনে নিয়মিত তিনি বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেন। এবছরের ১৩ জানুয়ারি মকর সংক্রান্তির দিন পরিবারের সঙ্গে শেষবার কথা হয়েছিল। অভিযোগ, তারপর থেকেই ওই যুবককে আর ফোনে পাওয়া যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা ওই যুবকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফলে পরিবারের সদস্যরা খুবই দুশ্চিন্তায় রয়েছেন। পরিবারের সদস্যরা বিষয়টি  সাঁতুড়ি থানায় জানিয়েছেন। গ্রামবাসীরা এলাকার জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২১ বছরের আনন্দ প্রায় তিন বছর ধরে তামিলনাড়ুতে কাজ করছেন। পরিবারে বাবা, মা ও বোন রয়েছে। আনন্দ বর্তমানে পরিবারের একমাত্র রোজগেরে এবং মূল ভরসা। তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।

গ্রামবাসীরা বলেন, বর্তমানে বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আনন্দও অত্যাচারিত হয়ে থাকতে পারে। আর সেটাই এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিখোঁজ যুবকের মা মমতা বাদ্যকর বলেন, ছেলের সঙ্গে নিয়মিত ফোনে কথা হত। মকর সংক্রান্তির দিন কথা হয়। কিন্তু, তারপর আর কোনওরকম যোগাযোগ হয়নি। আমরা প্রচণ্ড চিন্তায় রয়েছি। থানায় বিষয়টি জানানো হয়েছে।

রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি বলেন, যুবকের সমস্ত তথ্য নেওয়া হয়েছে। তাঁর সন্ধানে দিল্লিতে চিঠি করেছি।

তৃণমূলের পুরুলিয়া জেলা সংখ্যালঘু সভাপতি সাদ্দাম আনসারি বলেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করে যুবকের তথ্য নেওয়া হচ্ছে। যুবকের সঙ্গে যোগাযোগের জন্য দলের তরফে সব রকম চেষ্টা করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ