Bartaman Logo
৯ জুন, ২০২৬

৬২ বছর পর বিশ্রামে ‘বৃদ্ধ ঘুঘু’! অবশেষে মিগ-২১’কে অবসরে পাঠাচ্ছে বায়ুসেনা

দাবি উঠেছিল গত প্রায় এক দশকের বেশি সময় ধরেই। অবশেষে অবসরে ‘বৃদ্ধ ঘুঘু’ মিগ-২১। আড়ালে আবডালে বর্তমানে যাকে অনেকেই বলতেন ‘উড়ন্ত কফিন’।

৬২ বছর পর বিশ্রামে ‘বৃদ্ধ ঘুঘু’! অবশেষে মিগ-২১’কে অবসরে পাঠাচ্ছে বায়ুসেনা
  • ২২ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

২২ জুলাই, নয়াদিল্লি: দাবি উঠেছিল গত প্রায় এক দশকের বেশি সময় ধরেই। অবশেষে অবসরে ‘বৃদ্ধ ঘুঘু’ মিগ-২১। আড়ালে আবডালে বর্তমানে যাকে অনেকেই বলতেন ‘উড়ন্ত কফিন’। কারণ, বিগত কয়েক বছরে বেশ বহু দুর্ঘটনার শিকার হয়েছে এই যুদ্ধ বিমানটি। ফলে বারেবারে বীর সন্তানদের হারিয়েছে দেশ। তবে, এবার আনুষ্ঠানিক ভাবে এই বিমানটিকে অবসর দিচ্ছে বায়ুসেনা। আগামী ১৯ সেপ্টেম্বর চণ্ডীগড় বিমান ঘাঁটিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে মিগ-২১ যুদ্ধবিমানকে বিদায় জানানো হবে।

Advertisement

উল্লেখ্য বিষয় হল, ১৯৬৫ এবং ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ-সহ পরবর্তী একাধিক যুদ্ধে  মিগ-২১-এর ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তবে, বর্তমানে আধুনিক বিমানের সামনে এর পুরনো প্রযুক্তি টেঁকসই না হওয়ায় বহর থেকে এবার বাতিল হচ্ছে ‘বুড়ো ঘোড়া’। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতীয় বিমান বাহিনী এখন রাফাল, তেজস এবং সুখোইয়ের মতো আধুনিক বিমানের উপর জোর দিয়েছে। উল্টো দিকে, আধুনিক যুদ্ধের চাহিদা পূরণে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশের প্রথম সুপারসনিক জেট বিমানটি। সূত্রের খবর, মিগ-২১-এর পরিবর্তে দেশীয় তেজস যুদ্ধবিমানকে বায়ুসেনার বহরে আনা হচ্ছে। যা সেনার ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্বনির্ভরতাকেও প্রদর্শিত করবে।

সম্পর্কিত সংবাদ