Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেতাদের নামে অশালীন ভিডিয়ো ছড়িয়ে ধৃত মেদিনীপুরের বাসিন্দা

রা‌জ্যের তিন বিজেপি নেতার অশালীন এবং ভিত্তিহীন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় টাকার বিনিময়ে ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে লালবাজার। ধৃতের নাম রাজেশ চক্রবর্তী।

বিজেপি নেতাদের নামে অশালীন ভিডিয়ো ছড়িয়ে ধৃত মেদিনীপুরের বাসিন্দা
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রা‌জ্যের তিন বিজেপি নেতার অশালীন এবং ভিত্তিহীন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় টাকার বিনিময়ে ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে লালবাজার। ধৃতের নাম রাজেশ চক্রবর্তী। ধৃত রাজেশ আদতে পশ্চিম মেদিনীপুরের কোতয়ালি থানার বাসিন্দা হলেও বর্তমানে তিনি নিউ টাউনে থাকছিলেন। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান  সোমাস দাস মিত্র এই খবর জানিয়েছেন।  

Advertisement

প্রাথমিক তদন্তে লালবাজার সাইবার থানার গোয়েন্দারা জানতে পেরেছেন, ২০২৩ সাল থেকে এই ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় ৫০০ থেকে ২০০০ টাকার বিনিময়ে ছড়ানো হচ্ছিল। এই ভিডিয়ো ছড়ানোর জন্য টাকা ইউপিআইয়ের মাধ্যমে পাঠানো হত। চলতি বিধানসভা ভোটের পর থেকে আরও বেশি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছিল। ভিডিয়ো বার্তায় দাবি করা হয়েছে, দলের প্রথম সারির মহিলা নেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে শীর্ষ বিজেপি নেতাদের। 
বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল লালবাজার সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে চলতি মাসের  ২১ মে লালবাজার তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র,  হুমকি, অপরাধমূলক মানহানি, মিথ্যা খবর ছড়ানোর মতো ধারায় অভিযোগে মামলা দায়ের করে তদন্তে নামেন সাইবার থানার গোয়েন্দারা। তদন্তে নেমে লালবাজার মূল অভিযুক্ত পশ্চিম মেদিনীপুরের কেরানিটোলার বাসিন্দা রাজেশ চক্রবর্তীকে তলব করেন। প্রথমবার হাজির হলেও, তারপর থেকে অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছিলেন না বলে দাবি লালবাজারের। এরপরই তাঁকে গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিশের সাইবার থানার গোয়েন্দারা।
এদিকে, ধৃতকে সোমবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে আদালত ২৭ মে পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা এই চক্রের আর কারা জড়িত তা জানতে চাইছেন।   

Advertisement
সম্পর্কিত সংবাদ