Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরান-ইজরায়েলের আঘাত-প্রত্যাঘাতে অশান্ত মধ্যপ্রাচ্য, রবিবারও চলল মিসাইল হানা

মধ্যপ্রাচ্য ঠান্ডা হওয়ার নাম নেই। বরং শনিবার রাত থেকে ফের নতুন করে উত্তেজনা বাড়ল। গতকাল রাত থেকে আজ ভোরেও চলেছে ইজরায়েল ও ইরানের হামলা-পাল্টা হামলা।

ইরান-ইজরায়েলের আঘাত-প্রত্যাঘাতে অশান্ত মধ্যপ্রাচ্য, রবিবারও চলল মিসাইল হানা
  • ১৫ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

তেহরান: মধ্যপ্রাচ্য ঠান্ডা হওয়ার নাম নেই। বরং শনিবার রাত থেকে ফের নতুন করে উত্তেজনা বাড়ল। গতকাল রাত থেকে আজ ভোরেও চলেছে ইজরায়েল ও ইরানের হামলা-পাল্টা হামলা। শুক্রবার রাতে হামলার জেরে মৃত্যু হয়েছে মোট ৬৬ জনের। এরমধ্যেই ইরানেরই ৬০ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাতে ইরানকে লক্ষ্য করে একের পর এক মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইজরায়েল। যার জেরে প্রায় ৬০ জনের মৃত্যু হয়। ইরানের দাবি, মৃতদের মধ্যে ২৯ জন শিশুও রয়েছে। তবে এই হামলার পাল্টা জবাব দিয়েছে তেহরানও। ইরানের হানার জেরে ইজরায়েলে ৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শনিবার রাতে ইরান ইজরায়েলকে নিশানা করে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। যার মধ্যে একটি মিসাইল হাফিয়ার কাছে তামারা শহরে আঘাত হানে। যার জেরে ৪ মহিলার মৃত্যু হয়। এছাড়াও, রবিবার ভোরের দিকেও আরও একদফায় ইরানের তরফে মিসাইল আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। 

ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চড়ছে। ইউরোপের দেশগুলিকেও এই যুদ্ধের বিষয়ে সতর্ক করেছে ইরান। ফলে সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন ফুটছে। যে কোনও মুহূর্তে পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরাও।

Advertisement
সম্পর্কিত সংবাদ