Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারে যুবককে পিটিয়ে মারার অভিযোগ

মহম্মদবাজারে যুবককে পিটিয়ে মারার অভিযোগ
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: মঙ্গলবার রাতে মহম্মদবাজারের চৌপাট্টায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। পুলিস জানিয়েছে, মৃতের নাম মাসুম মোল্লা(২৫)। বাড়ি ভাঁড়কাটা গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে চৌপাট্টা গ্রামে কোনও কাজে গিয়েছিল মাসুম। সেইসময় কিছু মানুষ তাঁকে চোর সন্দেহে বেধড়ক মারধর করে। ঘটনার পর পুলিসের সাহায্যে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে প্যাটেলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টা নাগাদ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বুধবার গ্রামে উত্তেজনা থাকায় এলাকায় যায় পুলিস। মৃতের কাকা বকুল শেখ বলেন, কাজ থেকে ফেরার সময় ওকে বেধড়ক মারধর করেছে। হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। মৃতের আর এক কাকা বদরুল মোল্লা বলেন, ওই গ্রামে কোনও কাজে গিয়েছিল ভাইপো। কী কারণে তাকে মেরেছে জানি না। তবে শুনছি চোর সন্দেহে ওকে মারা হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এলাকায় পুলিস রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ