সংবাদদাতা, বর্ধমান: বীরভূমের মহম্মদবাজার থানার কাপিষ্টায় বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম নকুল মাল(২০)। তাঁর বাড়ি মহম্মদবাজার থানারই নিমদাসপুরে। জখম হয়েছেন তাঁর দুই সঙ্গী। তাঁরা সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, দিনকয়েক আগে নকুল তাঁর দুই সঙ্গীর সঙ্গে বাইকে চেপে মেলা দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় কাপিষ্টায় একটি বাস তাঁদের বাইকে ধাক্কা মারে। তাতে তাঁরা তিনজনেই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সিউড়ি হাসপাতালে ভর্তি করেন।



