Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মহম্মদবাজারে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মহম্মদবাজার থানার রাইপুর গ্রামে দু’টি বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম নাসরুল আলি(২০)। মহম্মদবাজার থানার রাউতাড়া গ্রামে তাঁর বাড়ি। রবিবার সকালে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় রাইপুরের কাছে অন্যদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার ভোরে তিনি মারা যান।
Advertisement
ইলামবাজারে আগুন পোহানোর সময় পুড়ে মৃত্যু: ইলামবাজার থানার উত্তরকোণা গ্রামে আগুন পোহানোর সময় পুড়ে গিয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মৃতার নাম পূর্ণিমা গড়াই(৫৩)। রবিবার ভোরে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বিকেলে তিনি মারা যান। পরিবারের দাবি, আগুন পোহানোর সময় তিনি পুড়ে যান।
বোলপুরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু: বোলপুর থানার কালিকাপুরে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম কাঞ্চন মাঝি(৭০)। শনিবার বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে তিনি মারা যান। ঘরে সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ থেকে তাঁর গায়ে আগুন লেগে যায় বলে পরিবারের দাবি।
সম্পর্কিত সংবাদ