Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেঘনাদ সাহা কলেজে হেরিটেজ নিয়ে আলোচনা

মেঘনাদ সাহা কলেজে হেরিটেজ নিয়ে আলোচনা
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: হেরিটেজ বিষয়ক জাতীয় স্তরের আলোচনা চক্র অনুষ্ঠিত হল ইটাহারে। শুক্রবার ইটাহারের রানিপুরে ড. মেঘনাদ সাহা কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কলেজের শতাধিক পড়ুয়া। উপস্থিত বক্তারা ঐতিহ্য সংরক্ষণ ও তার খুঁটিনাটি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রায়গঞ্জ সার্কেলের সহকারী প্রত্নতত্ত্ববিদ চুনচুন কুমার সহ কলেজের অন্যান্য অধ্যাপকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ