Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কেরলে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতে পা রাখতে চলেছেন লায়োনেল মেসি। চলতি বছরের নভেম্বরে কেরলে এক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্তিনা।

কেরলে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১৪ বছর পর ফের ভারতে পা রাখতে চলেছেন লায়োনেল মেসি। চলতি বছরের নভেম্বরে কেরলে এক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। মেসি-সহ মূল দলের সব ফুটবলারই তাতে অংশগ্রহণ করবেন। আর সবকিছু ঠিক থাকলে, এই ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লায়োনেল স্কালোনি-ব্রিগেড। ম্যাচে ভেন্যু ও তারিখ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম। আর নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে যে কোনও একদিন হতে পারে এই ম্যাচ। ইতিমধ্যেই কেরলে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বুধবার তাদের প্রতিনিধিরাও ভারতে আসছেন। উল্লেখ্য, ডিসেম্বরে ফের আসবেন মেসি। সেবার অবশ্য কলকাতা, মুম্বই, আমেদাবাদ ও নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন আর্জেন্তাইন মহাতারকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ