Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কেরলে ফিফা ফ্রেন্ডলি খেলবে মেসির আর্জেন্তিনা

অবশেষে কাটল যাবতীয় জট। চলতি বছরের নভেম্বর মাসে কেরলের মাটিতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। তবে প্রতিপক্ষ কারা, তা এখনও চূড়ান্ত নয়।

কেরলে ফিফা ফ্রেন্ডলি খেলবে মেসির আর্জেন্তিনা
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোচি: অবশেষে কাটল যাবতীয় জট। চলতি বছরের নভেম্বর মাসে কেরলের মাটিতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। তবে প্রতিপক্ষ কারা, তা এখনও চূড়ান্ত নয়। নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে হবে ম্যাচটি। আয়োজনের দৌড়ে এগিয়ে কোচি। পাশাপাশি নাম ভাসছে তিরুবনন্তপুরমের। উল্লেখ্য, একটা সময় এই ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়শনের পক্ষ থেকে এই ম্যাচ আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত দিতেই তোড়জোড় শুরু করে কেরল ফুটবল অ্যাসোসিয়েশন। তবে মেসি সহ পুরো আর্জেন্তিনা দল এই সফরে আসবে কিনা, তা নিয়ে কোনওকিছু স্পষ্ট করে জানানো হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ