Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জোড়া গোলে নজির মেসির

জোড়া গোলে নজির মেসির
  • ২ জুন, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

ইন্তার মায়ামি- ৫    :      কলম্বাস- ১

Advertisement

ফ্লোরিডা: মেজর লিগ সকারে মেসি ম্যাজিক অব্যাহত। টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন আর্জেন্তাইন মহাতারকা। তাঁর দুরন্ত পারফরম্যান্সের সুবাদে রবিবার কলম্বাসকে ৫-১ গোলে হারাল ইন্তার মায়ামি। সেই সঙ্গে পয়েন্ট তালিকায় এক লাফে তৃতীয় স্থানে উঠে এল তারা। মেসি ছা‌ড়া মায়ামির ক্লাবটির হয়ে জাল কাঁপান যথাক্রমে তাদেও আলেন্দে, লুইস সুয়ারেজ ও ফাফা পিকাল্ট। কলম্বাসের একমাত্র গোলটি সিজার রুভালকাবার। এই জয়ের সুবাদে ১৬ ম্যাচে ইন্তার মায়ামির সংগ্রহ ২৯ পয়েন্ট।
ইন্তার মায়ামির ইতিহাসে মেজর লিগ সকারে এতোদিন সর্বাধিক গোলের মালিক ছিলেন আর্জেন্তিনার প্রাক্তন স্ট্রাইকার গনজালো হিগুয়েন। রবিবার জোড়া গোলের সুবাদে প্রাক্তন সতীর্থকে ছাপিয়ে গেলেন মেসি। বর্তমানে মেজর লিগ সকারে তাঁর গোলসংখ্যা ৩১। শুধু তাই নয়, রবিবার নিজে জাল কাঁপানোর পাশাপাশি দলের আরও দু’টি গোলে অবদান ছিল এলএমটেনের। দেশের জার্সিতে বিশ্বকাপের বাছাই পর্বে নামার আগে তাঁর এই ফর্ম স্বস্তি দেবে আর্জেন্তিনা জাতীয় দলের কোচ লায়োনেল স্কালোনিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ