Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

তিন গোলে এগিয়ে থেকেও হার মেসিদের

বিরতিতে দল ৩-১ গোলে এগিয়ে। ইন্তার মায়ামির সমর্থকরা খোশমেজাজে আড্ডায় মেতেছেন। ধরেই নিয়েছেন ম্যাচ জেতা স্রেফ সময়ের অপেক্ষা। লিও মেসি খেলছেন।

তিন গোলে এগিয়ে থেকেও হার মেসিদের
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: বিরতিতে দল ৩-১ গোলে এগিয়ে। ইন্তার মায়ামির সমর্থকরা খোশমেজাজে আড্ডায় মেতেছেন। ধরেই নিয়েছেন ম্যাচ জেতা স্রেফ সময়ের অপেক্ষা। লিও মেসি খেলছেন। এই দলকে রুখবে কে! অথচ দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন অরল্যান্ডো সিটির। মার্টিন ওজেডার হ্যাটট্রিক। এছাড়াও সংযোজিত সময়ে দুরন্ত গোল স্পাইসারের। নাটকীয় ম্যাচে ইন্তার মায়ামিকে ৪-৩ গোলে বশ মানাল অরল্যান্ডো সিটি। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল মেসির দল। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে অরল্যান্ডোর পয়েন্ট মাত্র ১০। লিগ টেবিলে ১৩ নম্বরে রয়েছে তারা।

Advertisement

হাড্ডাহাড্ডি ম্যাচের ৪ মিনিটে লিড নিয়েছিল ইন্তার মিয়ামি। বিপক্ষের জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন ইয়ান ফ্রে। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তেলেসাও। বিরতির আগে লক্ষ্যভেদ লিও মেসির। পাশাপাশি অরল্যান্ডো সিটির হয়ে একটি গোল শোধ দেন ওজেডা। দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে তারা। ৬৮ ও ৭৭ মিনিটে জাল কাঁপিয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ওডেজা। যার মধ্যে তৃতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। শেষমুহূর্তে স্পাইসার গোল করতেই উৎসব শুরু অরল্যান্ডো সমর্থকদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ