Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

চোট পেলেন মেসি

লিগ কাপে রোমাঞ্চকর ম্যাচে অনামী নেকাস্কার বিরুদ্ধে জিততে কালঘাম ছুটল ইন্তার মায়ামির। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে শেষ হয়।

চোট পেলেন মেসি
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: লিগ কাপে রোমাঞ্চকর ম্যাচে অনামী নেকাস্কার বিরুদ্ধে জিততে কালঘাম ছুটল ইন্তার মায়ামির। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে শেষ হয়। এরপর টাই-ব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ডেভিড বেকহ্যামের ক্লাব। তবে জয়ের দিনেও চিন্তা বাড়াল লায়োনেল মেসির চোট। শনিবার ম্যাচের মাত্র ১০ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় আর্জেন্তাইন মহাতারকাকে। তবে চোট কতটা গুরুতর কিংবা কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, তা এখনও জানা যায়নি। ম্যাচের পর কোচ মাসচেরানো জানিয়েছেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে মেসি। তা কতটা গুরুতর,   স্ক্যানের পরই জানা যাবে।’ শনিবার ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের কড়া ট্যাকলে চোট পান আটবারের ব্যালন ডি’ওর জয়ী তারকা। ১২ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় ইন্তার মায়ামি। তবে লিড ধরে রাখতে ব্যর্থ লুইস সুয়ারেজরা। ৩৩ মিনিটে টমাস বাদালোনি সমতায় ফেরান নেকাস্কাকে। শেষ পর্যন্ত টাই-ব্রেকারে জেতে ইন্তার মায়ামি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ