Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শহরে লিও মেসি

লায়োনেল মেসির কলকাতা সফরকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন এলএমটেন।

শহরে লিও মেসি
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছোলেন লায়োনেল মেসি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপচে পড়ে ভিড়।  শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন এলএমটেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি ছাড়াও বলিউডি তারকা শাহরুখ খানের উপস্থিতিতে সংবর্ধিত হবেন বিশ্বজয়ী মহাতারকা।

Advertisement

খুদে ফুটবলারদের সঙ্গে লিও মেসির ফটোসেশনের পাশাপাশি ফুটবল ক্লিনিকও অন্যতম আকর্ষণ। দুপুরেই যুবভারতী থেকে হায়দরাবাদের উদ্দেশে উড়ে যাবেন তিনি। এর আগে ২০১১ সালের ২ সেপ্টেম্বর যুবভারতীতে পা রেখেছিলেন মেসি। সেদিন ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারায় আর্জেন্তিনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ