Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যালন ডি’ওরের দৌড়ে এবারও নাম নেই মেসি এবং রোনাল্ডোর, প্রাথমিক তালিকায় এমবাপে, রাফিনহা, ইয়ামাল

বিশ্ব ফুটবল আঙিনায় ক্রমশ ধূসর হচ্ছেন মেসি-রোনাল্ডো। বৃহস্পতিবার ব্যালন ডি’ওর পুরস্কারের সম্ভাব্য ৩০জনের প্রাথমিক তালিকায় এই দুই মহাতারকার নাম নেই

ব্যালন ডি’ওরের দৌড়ে এবারও নাম নেই মেসি এবং রোনাল্ডোর, প্রাথমিক তালিকায় এমবাপে, রাফিনহা, ইয়ামাল
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: বিশ্ব ফুটবল আঙিনায় ক্রমশ ধূসর হচ্ছেন মেসি-রোনাল্ডো। বৃহস্পতিবার ব্যালন ডি’ওর পুরস্কারের সম্ভাব্য ৩০জনের প্রাথমিক তালিকায় এই দুই মহাতারকার নাম নেই। উল্লেখ্য, গতবারও একই ঘটনা ঘটে। সাম্প্রতিক অতীতে এই পুরস্কার জয়ের দৌড়ে একচ্ছত্র দাপট দেখিয়েছেন মেসি ও রোনাল্ডো। আর্জেন্তাইন মহাতারকার ঝুলিতে রয়েছে সর্বাধিক আটটি ব্যালন ডি’ওর। আর রোনাল্ডো জিতেছেন পাঁচবার। এখন অবশ্য এই দু’জনই ইউরোপিয়ান সার্কিটের বাইরে। মেসি খেলছেন আমেরিকার মেজর লিগ সকারে। আর রোনাল্ডো প্রতিনিধিত্ব করছেন সৌদি লিগে। তাই এই দুই মহাতারকাকে বাদ দিয়েই বর্ষসেরা ফুটবলারের তালিকা তৈরি করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন। গত মরশুমে ক্লাব ও দেশের জার্সিতে দুরন্ত ফুটবল মেলে ধরেছেন লামিনে ইয়ামাল। তাই এবার ব্যালন ডি’ওর জয়ের দৌড়ে অনেকটাই ফেভারিট এই তরুণ স্প্যানিশ উইঙ্গার। একইভাবে বর্ষসেরার দৌড়ে রয়েছেন  ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। বার্সার হয়ে দুরন্ত পারফর্ম করেন তিনি। এছাড়া প্রাথমিক তালিকায় উল্লেখযোগ্য নাম হল কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রবার্ট লিওয়ানডস্কি, জুড বেলিংহ্যাম, ফাবিয়ান রুইজ ও ওসুমানে ডেম্বেলে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ