Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পায়ে হেঁটে রাজ্য পার! অসম থেকে পশ্চিমবঙ্গে মানসিক ভারসাম্যহীন যুবক

অসম থেকে ময়নাগুড়ি, প্রায় ৩০০ কিমি রাস্তা। কখনও জুটেছে খাবার, আবার কখনও না খেয়েই চলেছে পথ চলা। এই বিশাল দুরত্ব পায়ে হেঁটেই চলে এলেন মানসিক ভারসাম্যহীন যুবক

পায়ে হেঁটে রাজ্য পার! অসম থেকে পশ্চিমবঙ্গে মানসিক ভারসাম্যহীন যুবক
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: অসম থেকে ময়নাগুড়ি, প্রায় ৩০০ কিমি রাস্তা। কখনও জুটেছে খাবার, আবার কখনও না খেয়েই চলেছে পথ চলা। এই বিশাল দুরত্ব পায়ে হেঁটেই চলে এলেন মানসিক ভারসাম্যহীন যুবক। গত ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন অসমের বানুয়া ডাবপাড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম। তাঁর পরিবারের পক্ষ থেকে একটি  নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়েছিল অসমের মাটিয়া থানায়। কিন্তু কোনও হদিশ পাওয়া যাচ্ছিলনা জাহিদুলের। 

Advertisement

এরপর ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় স্থানীয় লোকজন অপরিচিত এক যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁর অসংলগ্ন কথায়  সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নিয়ে যায় পুলিশ। পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জেরায় তাঁর নাম-পরিচয় জানায় জাহিদুল। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। পরে ময়নাগুড়ি থেকে জাহিদুলকে উদ্ধার করে নিয়ে বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ