Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মানসকে রক্ষাকবচ

প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়াকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট। চাকরি বিক্রি সংক্রান্ত মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় তিনি হাইকোর্ট দ্বারস্থ হন।

মানসকে রক্ষাকবচ
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়াকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট। চাকরি বিক্রি সংক্রান্ত মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় তিনি হাইকোর্ট দ্বারস্থ হন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী মানসের রক্ষাকবচের শর্ত হল, মানস আপাতত সবং থানা এলাকার বাইরে বেরোতে পারবেন না। তদন্তে তিনি সবরকম সহযোগিতা করবেন। স্থানীয় থানায় পাসপোর্টও জমা দিতে হবে তাঁকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতার ৩১৮(৪) এবং ৬১(২) ধারায় মানসের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ