Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২১ জুলাইয়ের শহিদ কেশব বৈরাগীর স্মৃতিস্তম্ভ কাঁকিনাড়ায়

১৯৯৩ সালে ২১ জুলাই সচিত্র ভোটার কার্ড চালুর দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযানে যোগ দিয়েছিলেন কাঁকিনাড়ার যুব কংগ্রেস কর্মী কেশব বৈরাগী।

২১ জুলাইয়ের শহিদ কেশব বৈরাগীর স্মৃতিস্তম্ভ কাঁকিনাড়ায়
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ১৯৯৩ সালে ২১ জুলাই সচিত্র ভোটার কার্ড চালুর দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মহাকরণ অভিযানে যোগ দিয়েছিলেন কাঁকিনাড়ার যুব কংগ্রেস কর্মী কেশব বৈরাগী। সেদিন পুলিসের গুলিতে প্রাণ হারিয়েছিলেন সেই তরতাজা যুবক। প্রতিবছরই তৃণমূলের এই শহিদকে শ্রদ্ধা জানায় দল। এবার তাঁর স্মরণে রথতলা সংলগ্ন এলাকায় শহিদ স্মৃতি স্তম্ভ তৈরি করেছে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেস। সোমবার শহিদ পরিবারের উপস্থিতিতে সেটির উন্মোচন করলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। অনুষ্ঠানে কেশব বৈরাগীর স্ত্রী রিনা বৈরাগী, ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পারিষদের সদস্য অমিত গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, এদিন সকালে মণিরামপুরে উত্তর বারাকপুর পুরসভার কাউন্সিলার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের উদ্যোগে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ করা হল। সেখানে প্রতিটি বৃক্ষের সঙ্গে একজন করে শহিদের নাম লেখা হয়। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ