Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কোরিয়ায় জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষ, বাড়ির পথে ডোনাল্ড ট্রাম্প

ইতোমধ্যে ওয়াশিংটনের পথে রওনা দিয়েছে ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান। যদিও এখনই দেশে ফিরছেন না চীনের প্রেসিডেন্ট।

কোরিয়ায় জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষ, বাড়ির পথে ডোনাল্ড ট্রাম্প
  • ৩০ অক্টোবর, ২০২৫ ১১:১০
Prefer us on Google

বুসান (দক্ষিণ কোরিয়া), ৩০ অক্টোবর : জল্পনার অবসান! অবশেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বৈঠকে বসলেন দু’দেশের রাষ্ট্রপ্রধান। যদিও ফলাফল নিয়ে সরকারিভাবে কোনও তরফে কোনও মন্তব্য করা হয়নি। ইতোমধ্যে ওয়াশিংটনের পথে রওনা দিয়েছে ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান। যদিও এখনই দেশে ফিরছেন না চীনের প্রেসিডেন্ট। আপাতত তিনি দক্ষিণ কোরিয়াতেই থাকবেন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে গিয়াংজু শহরে। সেখানে যোগ দেবেন জিনপিং। আগামীকাল থেকে শুরু হতে চলা এই সম্মেলনে বিশ্বের তাবড় তাবড় দেশের নেতারা অংশ নেবেন।

Advertisement

ছ’বছর পরে পরস্পরের মুখোমুখি হলেন জিনপিং ও ট্রাম্প। এর আগে ২০১৯ সালে জাপানের ওসাকাতে জি-২০ শীর্ষ সম্মেলনের মাঝে তাঁদের মধ্যে মুখোমুখি বৈঠক হয়। অনেকে আশা করেছিলেন, এই বৈঠক তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে। যেখানে বিশেষ গুরুত্ব পেতে পারে ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত এবং শুল্ক চাপানোর মতো বিষয়। কিন্তু বাস্তবে ততক্ষণ বৈঠক গড়ালো না।
স্থানীয় সময় এদিন সকালে ট্রাম্পকে নিয়ে বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ারফোর্স ওয়ান-এর বিশেষ বিমান। এর কিছুক্ষণ পর একই বিমানবন্দরে অবতরণ করেন চীনের প্রেসিডেন্ট জিনপিং। বিমানবন্দরেই দু’জনের বৈঠকের বন্দোবস্ত করা হয়েছিল।
এর আগে গতকাল, বুধবার ট্রাম্পের সম্মানে নৈশভোজের আয়োজন করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি সফলতম একটি বৈঠক হতে চলেছে বলে আমার ধারণা।’এদিনের বৈঠকটি তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 
মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে এ সপ্তাহের শুরুতে ট্রাম্প তাঁর এশিয়া সফর শুরু করেন। সেখান থেকে তিনি জাপানে যান। জাপান থেকে দক্ষিণ কোরিয়ার মাটি স্পর্শ করে ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান।

Advertisement
সম্পর্কিত সংবাদ