Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জঙ্গিপুর পুরসভার অচলাবস্থা কাটাতে বৈঠক, ছিলেন সাংসদ

জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে গত মাসে অনাস্থা প্রস্তাব জমা পড়েছিল।

জঙ্গিপুর পুরসভার অচলাবস্থা কাটাতে বৈঠক, ছিলেন সাংসদ
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে গত মাসে অনাস্থা প্রস্তাব জমা পড়েছিল। সেই অনাস্থা প্রস্তাবে শাসকদল তৃণমূলেরই কয়েকজন কাউন্সিলার ছাড়াও কংগ্রেস ও বিজেপির কাউন্সিলারের সই রয়েছে। ওই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে। দলের দুই গোষ্ঠীকেই কলকাতায় ডেকে পাঠায় তৃণমূলের রাজ্য নেতৃত্ব। দলীয়ভাবে আলোচনার পর বৃহস্পতিবার বহরমপুরে জেলাশাসকের কার্যালয়ে পুরসভার পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকা হয়। এদিন সেখানে সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। 

Advertisement

বেশ কিছুদিন ধরেই চেয়ারম্যানের সঙ্গে জঙ্গিপুরের বিধায়কের দ্বন্দ্ব চলছিল। এতে শাসকদলের কাউন্সিলাররা দু’ভাগে বিভক্ত হয়ে যান। তারপর থেকেই অনাস্থা নিয়ে শাসকদলের মধ্যে চাপানউতোর দেখা দেয়। অনাস্থা আনা কাউন্সিলারদের দাবি, চেয়ার‌ম্যান হিসেবে মফিজুল সাহেব যোগ্য নন। চেয়ারম্যানের পাল্টা অভিযোগ, বিধায়কের অঙ্গুলিহেলনেই এই অনাস্থা আনা হয়েছে। অনাস্থার বিষয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশ পাওয়ার পর এদিন প্রশাসনিকভাবে বৈঠকে বসেন সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বৈঠক শেষে বলেন, পুরমন্ত্রী সবাইকে মিলেমিশে কাজ করতে বলেছেন। আমরা সেইমতো কাজ করছি। এদিনের বৈঠকে আমরা সবাই এসেছিলাম। এর বেশি বলব না। পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, পুরসভা নিয়ে যে সমস্যা ছিল, তা মিটে গিয়েছে। বিধায়ক জাকির হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া এড়িয়ে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ