Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

ওষুধ: নির্দেশিকা জারি রাজ্যের

মধ্যপ্রদেশে কাফ সিরাপ কাণ্ডে প্রাণ গিয়েছে অন্তত ২২ জনের। এই আবহে রাজ্যের সমস্ত ওষুধ বিক্রয়কারী সংস্থার উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।

ওষুধ: নির্দেশিকা জারি রাজ্যের
  • ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যপ্রদেশে কাফ সিরাপ কাণ্ডে প্রাণ গিয়েছে অন্তত ২২ জনের। এই আবহে রাজ্যের সমস্ত ওষুধ বিক্রয়কারী সংস্থার উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। তারা সাফ জানিয়েছে, অন্য রাজ্যে তৈরি ওষুধ যদি এরাজ্যে এনে কেউ বিক্রি করে ও সেটি নিম্নমানের হয়, তাহলে প্রস্তুতকারক সংস্থার পাশাপাশি এখানকার বিক্রয়কারী সংস্থাও সমানভাবে দায়ী থাকবে। ওষুধের স্টকিস্ট ও ডিস্ট্রিবিউটরদেরও সতর্ক করে দিয়েছে স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, অন্য রাজ্যের প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি ছাড়া এরাজ্যে ওষুধ বিক্রি করা চলবে না। অন্যথায় ড্রাগ রুল ৮৪(ই) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, অন্য রাজ্যের ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাফ সিরাপ পশ্চিমবঙ্গে এনে বিক্রি করছে এখানকার বেশ কিছু সংস্থা। প্রস্তুতকারীর সঙ্গে তাদের চুক্তির সমস্ত তথ্য ১৫ দিনের মধ্যে [email protected] এ মেইল করে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ